সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নিখোঁজের ৪ দিন পর গাজীপুরে মিলল চুরি যাওয়া সেই নবজাতক

নিখোঁজের চারদিন পর বগুড়ায় চুরি যাওয়া সেই নবজাতককে রবিবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে শিশুটি দেখে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতককে নিয়ে পুলিশের টিম বগুড়ায় পৌঁছায়।

এর আগে বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতক চুরি হয়।

নবজাতকের মায়ের নাম ইতি বেগম। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

উল্লেখ্য,সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চারদিন বয়সী ওই নবজাতককে খালা রোজিনার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী।

—-ইউএনবি