সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ধ্বংস করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের পচনশীল ৭৩ কনটেইনার পণ্য

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন যাবত পড়ে থাকা বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে নগরীর আউটার রিং রোড-সংলগ্ন হালিশহরের আনন্দবাজারের চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গায় গর্ত খুঁড়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।

এবার ৭৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

প্রতিদিন ১৫ থেকে ২০ কনটেইনার পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে কাস্টমসের।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্দরে থাকা ৭৩টি কনটেইনারে থাকা পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকাল থেকে পরিবেশসম্মত উপায়ে পণ্য ধ্বংস করার কাজ শুরু হয়েছে। প্রতিদিন ১৫ থেকে ২০টি কনটেইনার ধ্বংস করার পরিকল্পনা আছে।

তিনি জানান, এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসেও একদফা পচনশীল পণ্য ধ্বংস করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৭৩টি কনটেইনারের মধ্যে বন্দরের ভেতর ১২টি রেফার্ড ও ড্রাই কনটেইনার ও অফডকে ৬১টি ড্রাই কনটেইনার রয়েছে।

এসব কনটেইনারে আদা, সুপারি, খেঁজুর, বীজ ও মাছ জাতীয় পণ্য রয়েছে।

আমদানিকারকরা এসব পণ্য খালাস না করায় কন্টেইনার ভর্তি এসব নষ্ট পণ্য এতোদিন বন্দরে পড়েছিল।

—-ইউএনবি