সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক :

প্রখাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
তার স্ত্রী রায়না মাহমুদ জানায়, রবিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু বিকালে অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চঞ্চল মাহমুদ। ডায়াবেটিসসহ অন্যান্য আরও স্বাস্থ্য জটিলতা রয়েছে।
সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে।
‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে যুক্ত আছেন।