সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শেয়ার বাজারে মেসির দলবদলের প্রভাব

অনলাইন ডেস্ক :

পিএসজিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি-শুধু এমন সম্ভাবনার কারণেই হু হু করে দাম বাড়তে শুরু করেছে ফরাসি ফুটবলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম। প্যারিসের ক্লাবটিতে সাবেক বার্সেলোনা অধিনায়ক যোগ দিলে বাড়বে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা। একই কারণে বাড়তে পারে টিভি দর্শকের সংখ্যাও। দুইয়ে মিলিয়ে শেয়ার বাজারে এই প্রভাব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁর শেয়ারের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। টিভি গ্রুপ টিএফওয়ান এবং চ্যানেল প্লাসের মালিক ভিভেন্দির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ। গত রোববার সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী মেসি নিশ্চিত করেন, পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। অবশ্য অন্য কয়েকটি দলের কাছ থেকেও তিনি প্রস্তাব পেয়েছেন বলে জানান আর্জেন্টাইন তারকা।