সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো উন্নয়ন প্রকল্পের নকশা ও বাস্তবায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে দুই হাজার ৫৮০ কোটি টাকার কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রজেক্টের অনুমোদন দেয়ার সময় এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা অনেক প্রকল্প বাস্তবায়ন করছি। তবে সতর্ক থাকুন প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয়।’

কৃষি উৎপাদন সম্পর্কে তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে শুধুমাত্র খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর না দিয়ে মানসম্পন্ন খাদ্যশস্য ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করার জন্যও জোর দেন।

প্রধানমন্ত্রী গোডাউনে খাদ্যশস্য মজুদ এবং উচ্চতর প্রযুক্তি ব্যবহার করে সঠিকভাবে খাদ্য সামগ্রী সংরক্ষণের দিকে নজর দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেন।

প্রধানমন্ত্রী বারবার পুনর্বিবেচনা এড়াতে কর্তৃপক্ষকে সময়মতো প্রকল্পগুলো শেষ করতে বলেছেন।

—-ইউএনবি