সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে আবারও আলোচনায় জাপানী সমর্থকরা

অনলাইন ডেস্ক :

ফিফা বিশ্বকাপে গ্যালারির আবর্জনা পরিস্কার করে আবারো আলোচনায় জাপানী সমর্থকরা। কাতারে চলমান ২২তম ফিফা বিশ্বকাপে স্টেডিয়ামের গ্যালারিতে থাাকা আবর্জনা পরিস্কার করে আলোচনায় জাপানের সমর্থকরা। আল বায়িত স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক কাতার-ইকুয়েডর। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থতি ছিলো জাপানের সমর্থকরাও। খেলা শেষে অন্যান্য দলের সমর্থকরা মাঠ ছাড়লেও, মাঠ ছাড়েনি জাপানের সমর্থকরা। স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা আর্বজনা পরিষ্কার করতে দেখা যায় তাদের। পলিথিন, পানির বোতল ও খাবারের উচ্ছিষ্ঠাংশ নিজেরাই পরিস্কার করেছেন জাপানিরা। জাপান সমর্থকদের এমন কর্মকান্ড ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন বাহরাইনের এক ইউটিউবার ওমর আল ফারুক। স্টেডিয়াম পরিস্কার করা একজনের কাছে ফারুক জানতে চান, ‘আপনারা কেন এমনটা করছেন?’ জবাবে ঐ জাপানি সমর্থক বলেন, ‘আমরা জাপানি এবং আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাকে সম্মান করি।’ এমন কথা শুনে অবাক হন ফারুক। উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও অনেকগুলো ম্যাচে এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন জাপানের সমর্থকরা। আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে জাপান। দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হবে তারা।