সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার আসন্ন সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। সফরসূচীতে সামান্য পরিবর্তন এনেছে সেটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিলো সিরিজের তৃতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডের ভেন্যু পরিবর্তন করা হলেও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ সূচি অনুযায়ী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। পহেলা ডিসেম্বর ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল। সফরে দু’টি টেস্ট ম্যাচও খেলবে তারা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি। ২০১৫ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। দুপুর ১২টায় শুরু হবে সবগুলো ওয়ানডে ম্যাচ। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল।