সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

অনলাইন ডেস্ক :

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপে বিভক্ত হয়ে আসরে ২০টি দল অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না। সুপার এইটে উঠা আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দুই সেমিতে জয় পাওয়া দু’টি দল ফাইনাল খেলবে। ২০ দলের আগামী বিশ্বকাপে ইতোমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ঐ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। আইসিসির নিয়মনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিলো তারা। আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপেঅনলাইন ডেস্ক :
জায়গা পেতে হবে।