সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অনন্য উচ্চতায় জিরুদ

নিজস্ব প্রতিবেদক:

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করেই আন্তর্জাতিক ম্যাচে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে থিয়েরি অঁরিকে স্পর্শ করলেন অলিভিয়ের জিরুদ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৫১ গোলের রেকর্ডের মালিক ছিলেন সাবেক তারকা থিয়েরি অঁরি। ৮ ম্যাচ কম খেলেই অঁরিকে ছুঁয়ে ফেলেছেন জিরুদ। গত মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করে অঁরির সঙ্গে সমতা আনেন জিরু। আর ১ গোল করলে অঁরিকে ছাড়িয়ে জিরুই হবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও জিরুদের গোলেই লিড নেয় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল জিরুদের দ্বিতীয় গোল। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে তার অবদান থাকলেও গোল করতে পারেননি তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জিরু তার প্রথম গোল করেন।