সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১০ গোলে ১০ রকমের নাচ দেখাবেন নেইমাররা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ ফুটবলের মাধ্যমেই দুনিয়া জুড়ে বিখ্যাত ব্রাজিলের ‘সাম্বা’ নাচ। গোল এবং জয়ের পর ব্রাজিলিয়ান ফুটবলাররা দল বেঁধে মাঠেই নিজেদের ঐতিহ্যের ‘সাম্বা নৃত্যে’ মেতে উঠেন। সময়ের প্রক্রিয়ায় ব্রাজিলিয়ানদের সেই নাচে ভিন্নতা এসেছে। সংযুক্ত হয়েছে নাচের নানা স্টাইল। কাতার বিশ্বকাপেও দেখা যাবে নেইমার-রিচার্লিসন-রাফিনহাদের বিশেষ ধরনের নাচ। একটা নয়, কাতারে নেইমারদের অন্তত ১০ ধরনের নাচ দেখতে পারবেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ১০টি গোলে ১০ রকম নাচ উপহার দেবেন ব্রাজিলিয়ানরা। ফুটবল অনুশীলনের পাশাপাশি ১০ ধরনের নাচের অনুশীলনও করেছেন তারা। না, ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। খোদ ব্রাজিল দলের পক্ষ থেকেই ১০ রকমের নাচের অনুশীলন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলের অন্যতম সদস্য রাফিনহা বলেন, ‘সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য ১০টি নাচ তৈরি করে এসেছি। প্রতিটা গোলের পর আমরা সবাই সেই নাচের মাধ্যমে উদযাপন করব।’ যদি বিশ্বকাপে ১০টির বেশি গোল করে ব্রাজিল, তাহলে? রাফিনহার দাবি, ‘যদি ১০টির বেশি গোল করি, তাহলে আলাদাভাবে নাচ তৈরি করা হবে।’ মানে মাঠে ফুটবল নান্দনিকতার পাশাপাশি নাচ দিয়েও বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করতে চান নেইমার-রাফিনহা-ভিনিসিয়াস জুনিয়ররা।