সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মরক্কোর বিপক্ষে জিততে পারেনি ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক :

প্রথমার্ধের নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে লক্ষ্যে রইল প্রথম শট! দ্বিতীয়ার্ধে একটু সময়ের জন্য গা ঝাড়া দিল দুই দল। তা মিলিয়ে যেতেও খুব একটা সময় লাগল না। ফের রক্ষণেই বেশি মনোযোগ দিল ক্রোয়েশিয়া ও মরক্কো। মিলল না গোলের দেখা। আল বাইত স্টেডিয়ামে বুধবার ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বল দখলে বেশ এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে গোলের জন্য শট নেওয়া ও লক্ষ্যে রাখায় দুই দলই সমানে-সমান। ৭টি করে শট নিয়ে কেবল দুটি করে রাখতে পারে লক্ষ্যে। খুব বেশি সুযোগ মিলছে না, এমন ম্যাচে ফিনিশিংয়ে যে কার্যকারিতা প্রয়োজন ছিল, তা দেখাতে পারেনি কোনো দলই। ফরোয়ার্ডদেরও বেশিভাগ সময়ে দেখা গেছে রক্ষণে সহায়তা করতে। ম্যাচের আগে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বলেছিলেন, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় থেকে অনুপ্রাণিত তারা। সেখান থেকে শিক্ষা নিয়ে চমকে দিতে চান ক্রোয়াটদের। জিততে না পারলেও এই ড্র কম বড় প্রাপ্তি নয় মরক্কোর জন্য। গোল করা গেলে ভালো, কিন্তু হজম করা যাবে না- দুই দল যেন নেমেছিল এই ভাবনা নিয়ে। তাই তেড়েফুঁড়ে আক্রমণ হলো না। মূলত প্রতি-আক্রমণ দিয়ে চলল প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা। প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে থাকল না একটাও শট। গোলের সত্যিকারের সুযোগ প্রথম এলো যোগ করা সময়ের প্রথম মিনিটে। বোর্না সোসার চমৎকার ক্রসে পা ছোঁয়ান নিকোলা ভøাসিচ। তবে পার করতে পারেননি ইয়াসিন বোনোকে। কোনোমতে জাল অক্ষত রাখেন মরক্কো গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল খুবই মন্থর। এর মধ্যেই হুট করে একটা সুযোগ এসে যায় নুসে মাসাওয়ির সামনে। ৪৯তম মিনিটে বায়ার্ন মিউনিখে খেলা মরক্কোর এই ডিফেন্ডারের হেড ঠেকিয়ে দেন দমিনিক লিভাকভিচ। পরের মিনিটে কর্নার থেকে এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। তবে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন সোফিয়ান আমরাবাত। ৬৪তম মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির ফ্রি কিক শক্তিশালী পাঞ্চে ব্যর্থ করে দেন ক্রোয়াট গোলরক্ষক। লুকা মদ্রিচের দুর্দান্ত ফ্রি-কিকে ৭২তম মিনিটে বিপদ হতেই পারতো। কিন্তু ইউসুফ এন-নেসিরি কোনোমতে বিপদমুক্ত করেন। দুই মিনিট পর প্রতি-আক্রমণে প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে আব্দে ইজ্জাজুলি নিয়ন্ত্রণ হারালে বেঁচে যায় ক্রোয়েশিয়া। শেষ দিকে আক্রমণে মনোযোগী হয় দুই দলই। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কেউই।