সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার জালে এক হালি গোল দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গত মঙ্গলবার রাতে আল জানুব স্ট্যাডিয়ামে ফরাসিরা জিতেছে ৪-১ গোলে। সকারুদের বিপক্ষে গোল উৎসব করে ফ্রান্স বুঝিয়ে দিল এবারের আসরেও তারা ফেভারিট। ম্যাচের শুরুটা অবশ্য বাজে ছিল ফ্রান্সের। নবম মিনিটে গুডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন আদ্রিয়ান র‌্যাবিওট। ৩২তম মিনিটে গোলের দেখা পান অলিভার জিরুদ, ফ্রান্স এগিয়ে যায় ২-১ গোলে। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে কাট ব্যাক করেন র‌্যাবিওট। বল আসে ডি বক্সের সেন্টারে থাকা জিরুদের কাছে। আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি জিরুদ। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৬৮ মিনিটে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জিরুদ।