সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সাবেক এমপি শাহজাহান খান আর নেই

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শাহজাহান খান সোমবার ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল তালুকদার জানান, সোমবার বাদ জোহর নয়াপল্টন পার্টি অফিসের সামনে, মঙ্গলবার সকাল ৯টায় পটুয়াখালী, ১১টায় দশমিনা, বাদ জোহর গলাচিপা, ৩টায় চিকনিকান্দি ও ৫টায় মরহুমের নিজ বাড়ি গলাচিপার চিকনিকান্দিতে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি জানান, ৪ নভেম্বর বরিশালে বিএনপির গনসমাবেশে যাওয়ার পথে লেবুখালী ব্রিজ সংলগ্ন এবং বদরপুরে দুই দফায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বিএনপি নেতা শাহজাহান খান।

আহত অবস্থায় বরিশাল চিকিৎসা নিয়ে পরে পটুয়াখালী চলে যান। কিন্তু কিছুদিন পর তার শরীরের অবস্থার অবনতি হলে ২২ নভেম্বর ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও পটুয়াখালীর বিএনপি নেতারা।

শাহজাহান খানের মৃত্যুতে নেতারা শোক ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিএনপি নেতা শাহজাহান খান হামলায় আহত হয়েছেন এমন অভিযোগ পুলিশ জানে না এবং তার পরিবার থেকেও পুলিশকে জানানো হয়নি।

—-ইউএনবি