সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১-১ গোলে স্পেনের সঙ্গে জার্মানির ড্র

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রোববার রাতে মুখোমুখি হয়েছিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। দোহার আল বাইত স্টেডিয়ামে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ম্যাচের ৩৪তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। দানি ওলমোর পাস থেকে বক্সে বল পেয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু শট লক্ষ্যে না রেখে উড়িয়ে মারেন এই বার্সা ফরোয়ার্ড। লাইন্সম্যান পরে অফসাইডের পতাকাও তুলেছিলেন। পাঁচ মিনিট পর জার্মান ডিফেন্ডার অ্যান্টনি রুডিগারের গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। ৬২তম মিনিটে জর্দি আলবার পাসে গোল করে স্পেনকে এগিয়ে দেন অ্যালভারো মোরাতা। ৮৩তম মিনিটে গোলটি পরিশোধ করে জার্মানি। জামাল মুসিয়ালার অ্যাসিস্টে গোল করেন নিকোলাস ফুলক্রুগ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ের ফলে বিপাকে পড়েছে জার্মানরা। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সবার নিচে তারা। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। দুইয়ে ও তিনে থাকা জাপান ও কোস্টারিকার পয়েন্ট ৩ করে।