সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কানাডাকে হারিয়ে ক্রোয়েশিয়ার বড় জয়

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরে গিয়েছিল কানাডা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) ক্রোয়েশিয়া বিপক্ষেও একই পরিণতি। লুকা মদরিচদের কাছে ৪-১ ব্যবধানে হেরে গেছে কানাডা। ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল কানাডার। ৬৮ সেকেন্ডের মাথায় বুচানানের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড দিয়ে জালে জড়ান আলফোনসো ডেভিস। এটি কানাডার বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল। ৩৬ বছর আগে তারা বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পায়নি। ক্রোয়েশিয়া ম্যাচে ফিরে ৩৬তম মিনিটে। ইভান প্যারিসিকের পাসে গোল করেন আন্দ্রেজ ক্রামারিচ। বিরতির আগ মুহূর্তে ফের গোল করে ক্রোয়েটরা। ৪৪তম মিনিটে মার্কো লিভাজার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কানাডা। তবে ক্রোয়েশিয়া গোল পায়। ম্যাচের ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আন্দ্রেজ ক্রামারিচ। যোগ করা সময়ে লেভ্রো মাজের গোল করলে মদরিচদের ৪-১ গোলের জন্য নিশ্চিত হয়। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে ক্রোয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো। ক্রোয়েশিয়া মূলত এগিয়ে আছে গোল ব্যবধানে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেলজিয়াম।