সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ আয়োজন করা হয়েছে । মঙ্গলবার  সকালে ফিতা কেটে রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালাম বিপিএম,পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী ।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান।
মেলা চত্বরে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন যথাক্রমে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা . শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন করা হয়। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হতে নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদানের ব্যবস্থা থাকছে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। মেলায় সেবা প্রদানকারী এ অফিস,প্রতিষ্ঠানসমূহের ৫৩টি দপ্তর অংশগ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য হতে ৩টি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও কুইজ, অলিম্পিয়াডে বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।##