সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কারের বাইত স্টেডিয়ামে দেখা গেলো নোরা ফাতেহিকে

তবে কি আজ ঢাকায় আসছেন নোরা ফাতেহি?

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরা ফাতেহিকে। গ্যালারিতে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে দেখা যায় তাকে। সেই সঙ্গে নেচেছেনও তিনি। তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি। মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। নৃত্যশিল্পী হয়ে আট বছর আগে বলিউড অভিষেক হয় তার।এরপর থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন।বলিউডের ‘আইটেম সং’র ছবিগুলো হলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস।