সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চালু হচ্ছে ভারতের ভিসা আবেদন কেন্দ্র

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে আজ বুধবার থেকে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোও। কেবল পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। এ ক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট। মঙ্গলবার (১০ আগষ্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত বছরের মার্চ থেকে বাংলাদেশ-ভারতসহ গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যোগাযোগ ব্যবস্থায়ও। গণটিকাকরণের মাধ্যমে ভারত পরিস্থিতি কিছুটা সামলে উঠেছে। অন্যদিকে বাংলাদেশেও ইতোমধ্যে শুরু হয়েছে গণটিকাদান। আগে একাধিকবার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত বা সীমিত হলেও পরে চালু করা হয়। তবে সরকার বিধিনিষেধ জারি করলে ১ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।