সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল থেরাপি ভ্যান চালু

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলার প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল রিহ্যাবিলেটেশন ভ্যান-৩৯ এর  উদ্বোধন গতকাল করা হয়েছে।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার  মো: সাবিরুল ইসলাম।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি  এ এফ এম আনজুমান কালাম, বিপিএম (বার), রংপুরের পুলিশ সুপার  মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন প্রমুখ। রংপুরের জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,রংপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ তাদের পিতা মাতা ও রংপুরের সুধিজন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সরকার রংপুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার জন্য এনিয়ে দুটি থেরাপি ভ্যান উপহার হিসেবে দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র্যের কর্মকর্তা তাপস কুমার বর্মা।