সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক :

এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার (৪ ডিসেম্বর) নিউজিল্যান্ডের কাছে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ডের নারীরা। ডানেডিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যামেলিয়া কার। বল হাতে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন পেসার মারুফা আকতার। ১টি করে শিকার করেন রিতু মনি ও রুমানা আহমেদ। ১৪৯ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানের মধ্যে দুই ওপেনার প্যাভিলিয়নের পথ ধরেন। মিডল-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন শারমিন আকতার, অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। কিন্তু তাদের ধীর গতির ব্যাটিং বাংলাদেশের আস্কিং রেট বাড়িয়ে দেয়। ডেথ ওভারে দ্রুত রান তুলতে না পারলে হার বরণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। নিগার ৩৩ বলে ৩১, শারমিন ৩০ বলে ২২ ও ফারজানা ১৪ বলে ১৫ রান করেন। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।