সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ২৬৩ রান, ইংল্যান্ডের ৮ উইকেট

অনলাইন ডেস্ক :

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন পাকিস্তানের দরকার ২৬৩ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট। ৭ উইকেটে ২৬৪ রানে আজস নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। এতে ম্যাচ জয়ের জন্য ৩৪৩ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৮০ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪৯৯ রান। ৩ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে ছিলো পাকরা। চতুর্থ দিনে রবিবার (৪ ডিসেম্বর) বাকী ৩ উইকেটে ৮০ রান যোগ করে, সব উইকেট হারিয়ে ৫৭৯ রান করে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ১১৪, ইমাম উল হক ১২১ ও অধিনায়ক বাবর আজম ১৩৬ রান করেন। এ ছাড়া আঘা সালমান ৫৩ রানের ইনিংস খেলেন। অভিষেক ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের স্পিনার উইল জ্যাকস ১৬১ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংস থেকে পাওয়া ৭৮ রানের লীড পায় সফরকারী ইংলিশরা। এরপর ৭ উইকেটে ২৬৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। ইনিংসে হ্যারি ব্রুক ৮৭, জোর রুট ৭৩ ও জ্যাক ক্রলি ৫০ রান করেন। পাকিস্তানের নাসিম শাহ-মোহাম্মদ আলি ও জাহিদ মাহমুদ ২টি করে উইকেট নেন। ৩৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্রুতই ২ উইকেট হারায় পাকিস্তান। শফিক ৬ ও বাবর ৪ রান করে আউট হন। ইমাম ৪৩ ও সাউদ সাকিল ২৪ রানে অপরাজিত আছেন।