সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারোও বিয়ে করলেন নিলয়

অনলাইন ডেস্ক :

গত বছরের লকডাউনে যখন অভিনেতা নিলয় আলমগীরের অগাধ অবসর, তখন অনলাইনে হুট করেই পরিচয় তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে। এরপর বন্ধুত্ব, প্রেম! আর চলতি বছরের লকডাউনে প্রেমকে পরিণতি দেন তারা। গত ৭ জুলাই হৃদিকে বিয়ে করেছেন নিলয়। হৃদি হোম ইকোনমিক্সের ছাত্রী। বাড়ি ঢাকার মগবাজারে। সোশ্যাল ওয়ার্ক ও লেখালেখিতেও যুক্ত আছেন তিনি। নিলয় বললেন, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই থাকি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি।’ নিলয় জানালেন, তার বোন অস্ট্রেলিয়া থাকেন। ছুটি মিলিয়ে তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা। নিলয় আরও বলেন, ‘আমাদের জন্য দোয়া চাই, যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’ বিয়ের অনুষ্ঠানের আগে সম্ভব হলে ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান নবদম্পতি।