সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অসুস্থ পেলেকে জয় উৎসর্গ করলেন নেইমাররা

অনলাইন ডেস্ক :

খেলা শেষে সবাই যখন করমর্দনে ব্যস্ত, তখন নেইমারকে কিছুটা বিমর্ষ মনে হলো। তাহলে কী আবার চোট? না, এটি শারীরিক চোট নয়, মানসিক। যে দলের হয়ে মঙ্গলবার তাঁরা জয় উদযাপন করছেন, এই দলকেই তিনবার বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি পেলে এখন অসুস্থ। তাই কিংবদন্তির সুস্থতা কামনা করে খেলা শেষে সতীর্থদের নিয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলেন নেইমার। সেই সঙ্গে দলের জয়টাও উৎসর্গ করলেন পেলেকে। সোমবার দিবাগত রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। খেলা শেষে নেইমার সতীর্থদের নিয়ে মাধ্যমাঠে দাঁড়িয়ে পেলেকে এই জয় উৎসর্গ করেন। খেলার আগে পেলেও ইনস্টাগ্রামে নেইমারদের স্মরণ করে লিখেছেন, ‘হাসপাতালে বসে তোমাদের খেলা দেখবো এবং সমর্থন দিবো। এবার আমরা ঐক্যবদ্ধ। ব্রাজিলের জন্য শুভকামনা।’ কোলন ক্যানসারে আক্রান্ত ৮২ বছর বয়সী পেলে এখন ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রয়েছেন। দুদিন আগে প্যালিয়াটিভ কেয়ারে নিতে হয়েছে তাঁকে। বর্তমানে রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।