সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে ৫টি সংসদীয় আসন শূন্য: স্পিকার

ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজ সংসদে বিএনপির পাঁচজন সদস্য পদত্যাগপত্র জমা দেয়ায় তাদের আসন এখন শূন্য রয়েছে।

তিনি বলেন, ‘আমি বিএনপির পাঁচজন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। বাকি দুজনের মধ্যে একজন অসুস্থ এবং একজন বিদেশে রয়েছেন। ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দেয়ার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। এখন সংসদ সচিবালয় দুই সংসদ সদস্যের চিঠি যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।’

রবিবার তিনি জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, কিছু কারিগরি কারণে তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।

শিরিন শারমিন বলেন, ‘হারুন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন এবং তার স্বাক্ষর স্ক্যানিংয়ের মাধ্যমে চিঠিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তাকে নিজেই চিঠিতে স্বাক্ষর করে আবার পাঠাতে হবে।’

স্পিকার আরও বলেন, সংসদ সচিবালয় শিগগিরই পদত্যাগকারী সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।

—-ইউএনবি