সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০

আফগানিস্তানের স্পিন বোল্ডাক গেটের কাছে একটি মর্টার বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এ সময় আরও ২০ জন নিখোঁজ হয়।

স্থানীয় টোলো নিউজ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

স্পিন বোল্ডাক আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের একটি সীমান্ত শহর এবং পাকিস্তানের সীমান্তের ঠিক পাশেই অবস্থিত।

টোলোনিউজ এক টুইটে জানিয়েছে, ‘স্পিন বোল্ডাক গেটের কাছে একটি মর্টার বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।’

সূত্র অনুসারে, ওই অঞ্চলে ইসলামিক এমিরেট ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে এখনও সংঘর্ষ চলছে।

আরেক টুইটে টোলোনিউজ আরও জানিয়েছে, ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে আহতদেরকে ডুরান্ড লাইনের ওপারে চমন ক্রসিংয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আফগান-পাকিস্তান সীমান্তে আফগান তালেবান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের খবরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।

—-ইউএনবি