সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিএনপির ইভেন্ট কাভারের সময় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, কনস্টেবল প্রত্যাহার

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্ট কভার করতে সংসদ এলাকায় যাওয়া এক টেলিভিশন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করায়, পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, রবিবার নাগরিক টিভির সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাঈদ আরমান সংসদে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্টটি সরাসরি সম্প্রচার করছিলেন। তখন কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম (মাইক্রোফোন) কেড়ে নেন এবং তাকে তার দায়িত্ব পালনে বাধা দেন।

রবিবার এক বিবৃতিতে ডিআরইউ নির্বাহী কমিটির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানান ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

ডিআরইউ নেতারা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তারা সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

—ইউএনবি