সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কোচ বেন্টোকে আবেগময় বিদায় দ: কোরিয়ার

অনলাইন ডেস্ক :

এক আবেগময় বিদায় সম্বর্ধনার মাধ্যমে দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেন কোচ পাওলো বেন্টো। জাতীয় দলের হয়ে চার বছরের দায়িত্বপালনের সময়কে ‘ সুন্দর অভিজ্ঞতা’ হিসেবে বর্ননা করে বেন্টো বলেছেন, এটা কখনো ভোলার নয়। পর্তুগালের সাবেক এই আন্তর্জাতিক মিডফিল্ডার কোরিয়ার দায়িত্ব নিয়ে দলটিকে পৌঁছে দিয়েছেন কাতার বিশ^কাপের শেষ ষোলতে। গত সপ্তাহে অনুষ্ঠিত নকাউট পর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কোরিয়রা। পরাজয়ের পরপরই দায়িত্ব ছাড়ার ঘোষনা দেন ৫৩ বছর বয়সি ওই কোচ। সোমবার এক বিবৃতিতে বেন্টো বলেন,‘ আমি খেলোয়াড়দের আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের আচরণ, নৈতিকতা এবং পেশাদারিত্বের কারনে। তারা আমার জীবনে চমৎকার একটি অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে। এটি আমি কখনো ভুলতে পারব না।’ বেন্টো আরো বলেন,‘ এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনের সময় আপনারা সবাই আমাকে যেভাবে সম্মান, সমীহ ও সমর্থন দিয়েছেন তার জন্য ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই।’ আগামী ফেব্রুয়ারিতে দক্ষিন কোরিয়া নতুন কোচের ঘোষণা করবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইয়নহাপ।