সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বার্সেলোনা ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

অনলাইন ডেস্ক :

২০১৩ সালে ব্রাজিলের সান্তোষ থেকে বার্সেলোনায় যোগদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে নেইমারকে খালাস দিয়েছে স্পেনের একটি আদালত। আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্তোষ এফসির স্যান্ড্রো রোসেল ও নেইমারসহ নয় জনকে মামলা থেকে খালাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা। বিশ^কাপ শুরুর মাত্র একমাস আগে অক্টোবরের মধ্যভাগে নেইমারের হাইপ্রোফাইল মামলাটি শুরু হয়। শুরুতে নেইমারকে দুই বছরের জেল এবং ১০ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছিল প্রসিকিউটররা। কিন্তু অক্টোবরের শেষভাগে বিষ্ময়করভাবে অভিযুক্ত সবাইকে দুর্নীতির প্রতারনা মামলার অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়। নেইমার সান্তোষে থাকাকালে তার ৪০ শতাংশ স্পোর্টস রাইটের মালিকানায় থাকা ব্রাজিলের স্পোর্টস ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস বার্সেলোনায় খেলোয়াড় স্থানান্তরের সময় ২০১৫ সালে প্রতারনার অভিযোগে মামলাটি দায়ের করেছিল। এতে অভিযোগ করা হয় নেইমার, বার্সেলোনা ও ব্রাজিলীয় ক্লাব যোগসাজশ করে ট্রান্সফারের প্রকৃত খরচ গোপন করেছে।