সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুটিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় আহত ফ্লিনটফ

অনলাইন ডেস্ক :

বিবিসির অনুষ্ঠান টপ গিয়ারের উপস্থাপক হিসেবেও পরিচিতি আছে সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। আর সেই অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তার পর তো এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নেওয়া হয়েছে তাকে। দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে সোমবার। তখন সারের ডানসফোল্ড পার্ক অ্যারোড্রমে বরফ আবৃত কন্ডিশনে তার অনুষ্ঠানের শুটিং চলছিল। বিবিসি বিবৃতিতে জানিয়েছে, ‘টপ গিয়ার টেস্ট ট্র্যাকে ফ্রেডি দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে তাকে তাৎক্ষণিকভাবে সেবাও দেওয়া হয়েছে। আরও ভালো চিকিৎসার জন্যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ দ্য সান জানিয়েছে, ফ্লিনটফ যে আঘাত পেয়েছেন। তাতে কোনো মৃত্যু ঝুঁকি নেই। এমন ঘটনা সাবেক ইংলিশ অলরাউন্ডারের জীবনে এবারই প্রথম নয়। ২০১৯ সালে এই টপ গিয়ারের একটি পর্ব করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছেন। তখন তার গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২৫ মাইল!