সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলের চূড়ান্ত নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন-তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। আইপিএলে আগামী আসরের নিলামের জন্য সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৪০৫ জন ক্রিকেটারের। ভারতের ২৭৩ এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৩২ জন। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।