সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চাঁদপুর কারাগারের নারী হাজতির মৃত্যু

ফাইল ছবি

চাঁদপুর কারাগারের জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উম্মে হাছিনা (৪১) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে বলে জানা যায়। হাছিনা দু’টি মাদক মামলায় গত চৌদ্দ মাস যাবৎ জেলা কারাগারের নারী সেলে আছেন বলে কারা পুলিশ থেকে জানা যায়। তিনি জেলার কচুয়া উপজেলার তুলাতলী গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
জেল কর্তৃপক্ষ জানায়, জেলে বন্দী অবস্থায় তিনি জ্বর ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে তাকে বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, এই নারী হাজতিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় বেলা দেড়টার দিকে। জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
সদর মডেল থানার ওসি আ. রশিদ ইউএনবি কে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়। সন্ধ্যার পরে তার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
জেলা কারাগারে ফোন করলে জেলার মো. এনায়েত উল্লাহ এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

—ইউএনবি