সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রোগীকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় পল্লী চিকিৎসক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

জেলার গোবিন্দগঞ্জে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে শাহারুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ী গ্রামের এক নারী অসুস্থ জনিত কারণে বালুয়া বাজারের পল্লী চিকিৎসক শাহারুলের চেম্বারে আসে। এ সময় কেউ না থাকার সুযোগে পল্লী চিকিৎসক শাহারুল চেম্বারের দরজা বন্ধ জোরপূর্বক ওই নারী রোগীকে ধর্ষণ করে।

ওই রোগী চেম্বার থেকে বের হয়ে বিষয়টি আশেপাশের লোকজনকে জানালে উপস্থিত লোকজন ওই চিকিৎসকের চেম্বার ঘেরাও করে চিকিৎসককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল চেম্বার থেকে শাহারুলকে আটক করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম জানান, রাতেই ধর্ষণের শিকার নারী বাদী হয়ে পল্লী চিকিসক শাহারুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইলে মামলা দায়ের করেছেন।