সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বলিউডে হলি আর্টিজান নিয়ে সিনেমা না বানাতে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক :

২০১৬ সালের ১ জুলাই রাজধানী গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে বলিউডের টি-সিরিজ। ছবিটির নাম রাখা হয়েছে ‘ফারাজ’। হলি আর্টিজানের হামলা হামলায় নিহত হন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ। ফারাজ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে এসেছিলেন। তার নামেই ছবিটির নাম রেখেছে টি টিরিজ। সম্প্রতি ছবিটির একটি পোস্টারও প্রকাশিত হয়েছে। এই ‘ফারাজ’ সিনেমা না বানাতে টি-সিরিজকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের অবিন্তা কবীর ফাউন্ডেশন নামের একটি সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা। যিনি বিষয়টির আইনি দিকটা দেখছেন বলে জানিয়েছেন। মিতি সানজানা বলেন, “ঢাকার গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মাণ বন্ধের জন্য বাংলাদেশের অবিন্তা কবিরের পরিবারের পক্ষে আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। এর আগে মহেশ ভাটসহ অনেক দেশী ও বিদেশী নির্মাতা এ ধরনের পদক্ষেপ নেয়। আমরা আইনি ব্যবস্থা নেয়ায় তারা তাদের পরিকল্পনা থেকে সরে আসে।”
তিনি আরও জানান, ৯ আগস্ট ‘লিগ্যাল কাউন্সেল’-এর পক্ষ থেকে টি-সিরিজ, হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয়েছে।এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। তাছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কাছ থেকেও কোনো ধরণের অনুমতি নেয়া হয়নি।