সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিয়ের আগেই বনি-কৌশানীর হানিমুন!

অনলাইন ডেস্ক :

টালিউডে তরুণ প্রজন্মের আলোচিত পর্দা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রকাশ্যে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা। এ নিয়ে লুকো-ছাপার কোনও চেষ্টা করেননি কেউই। আর এই জায়গা থেকেই অন্য সবার থেকে আলাদা এই জুটি। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করে করেন এই জুটি। সম্প্রতি প্রি-ওয়েডিং হানিমুনের জন্য ভারতের গোয়ায় গিয়েছিলেন তারা। সমুদ্রের উত্তাল জলরাশি আর সৈকতের বালুকায় একান্তে সময় কাটিয়েছেন। নিজেদের সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভুল করেননি। গোয়ায় সপ্তাহ খানেক কাটিয়ে কলকাতায় ফিরেন এই প্রেমিক জুটি। গেলো ১০ আগস্ট ছিলো বনির জন্মদিন। প্রেমিকের জন্মদিন ঘটা করে পালন করেছেন কৌশানী। সেই সঙ্গে গোয়ায় কাটানো সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেও বনিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।