সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

চলতি বছরের অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমিরাতে যাওয়ার আগে পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ এবং ১৪ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই প্রথমে করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার জানিয়েছে, অভ্যন্তরীন কিছু জটিলতার কারণে সিরিজটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। ২০০৫ সালে পাকিস্তানে শেষ সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এরপর নিরাপত্তার অজুহাতে আর পাকিস্তানে পা রাখেনি ইংলিশরা। এবার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই পাকিস্তানে প্রায় ১৬ বছর পর খেলতে যাচ্ছে ইংলিশরা। এই সিরিজে কেবল ইংল্যান্ড পুরুষ দলই পাকিস্তান সফর করবে না, নারীরাও সফর করবে। নারীদের সফরে দুটো টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। ১৭ থেকে ১৯ অক্টোবর হবে ওয়ানডে তিনটি।