সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

কোপা আমেরিকার লড়াইয়ের পর ফের মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল। আগামী ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাই পর্ব সূচি চূড়ান্ত হয়। আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে। গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আর্জেন্টিনা। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল। ৬ ম্যাচের প্রতিটিতেই জেতা নেইমারদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।