সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছেন শাহীন সুমন। গত শুক্রবার দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে জানা গেলো বিজয়ীদের নাম। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এই দাপটে সংগঠনটি। সভাপতি পদে কাজী হায়াৎ পেয়েছেন ১৪২ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। মহাসচিব (সাধারণ সম্পাদক) পদে ১৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহীন সুমন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনার জানান, আরও যারা নির্বাচনী হয়েছেন তারা হলেন: সহ-সভাপতি ছটকু আহমেদ (১৪৫), উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (১৫৩), কোষাধ্যক্ষ পদে সেলিম আজম (১১৩), সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল (১৯৭), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (১৮৮), সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আবদুর রহিম বাবু (১৬৭), প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু (১৫১)। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইফতেখার জাহান (১৭৬), এস ডি রুবেল (১৭৮), পল্লী মালেক (২০০), বজলুর রাশেদ চৌধুরী (১৭১), মনতাজুর রহমান আকবর (১৬১), মোস্তাফিজুর রহমান মানিক (২০১), মারিয়া আফরিন তুষার (১৭০), শাহ্ আলম কিরণ (১৬৫), শাহাদাৎ হোসেন লিটন (১৫৬), সোহানুর রহমান সোহান (১৯৯)। গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় পরিচালক সমিতির ভোট গ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪১ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।