সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিয়ের পিঁড়িতে অনিল কন্যা রিয়া

অনলাইন ডেস্ক :

তিন বছর পর আবারো বিয়ের সানাই বাজছে বলিউডের কাপুর পরিবারে। অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কপুর বিয়ে করতে চলেছেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানি। শনিবার অনিলের জুহুর বাংলোতে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হবে। অতিথি তালিকায় থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ১৩ বছর ধরে কর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে রিয়ার। অনিল-কন্যা প্রযোজিত ‘আয়েশা’-তে সহ-পরিচালক ছিলেন তিনি। কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ সিনেমাতেও। এ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছেন কর্ণ। কিছুদিন আগেই লন্ডন থেকে স্বামীসহ ফিরে এসেছেন সোনাম কাপুর। ২০১৮ সালের মে মাসে ঘটা করে বিয়ে করেছিলেন সোনাম কাপুর। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান, রণবীর সিং থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা সব তারকারা। রিয়ার বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা থাকেন, আপাতত সেটাই দেখার বিষয়।