সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জনগণের আস্থা ধরে রাখতে সেবা অব্যাহত রাখুন: পুলিশ সদস্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের জনগণের যে আস্থা তারা অর্জন করেছেন তা ধরে রাখার লক্ষ্যে সেবা অব্যাহত রাখতে বলেছেন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘“…মানবিক দিকগুলো মাথায় রেখে জনগণের সেবা করা, যাতে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট থাকে।’

তিনি বলেন, পুলিশ এখন জনগণের বাহিনী হিসেবে জনগণের সেবা করছে। অতীতে তারা (জনগণ) পুলিশের ভয়ে থাকতো।

তিনি আরও বলেন, ‘এখন তারা জানে যে পুলিশ তাদের সেবা করে ও তাদের পাশে দাঁড়ায় এবং জনগণের আস্থা অর্জন যেকোনো বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের পুলিশ বাহিনীকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করতে চায়। উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি স্মরণ করেন যে বিরোধী বিএনপি-জামায়াত জোট ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে জনগণের ওপর অগ্নিসংযোগ চালিয়েছিল। দেশে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। সেইসব হামলা প্রতিহত করার জন্য তিনি পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তাদের সাহসী ভূমিকার জন্য।

খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে সাহসী কাজের জন্য ১১৫ জন পুলিশ ও র‍্যাব সদস্যের মধ্যে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম) প্রদান করেন। তাদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম-সার্ভিস ও ৫০ জন পিপিএম-সার্ভিস।

—-ইউএনবি