সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গঙ্গাচড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন (৭-১২ জানুয়ারি) উপলক্ষে অবহিতকরণ সভা মঙ্গলবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস। এ সময় মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা, শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগমসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস সভায় জানান, ৫ থেকে ১৬ বছরের সকল শিশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে। এ সুবিধার আওতায় সকল শিশুকে আনতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্প করা হবে। এ জন্য আগে শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প করে শিশুদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে।