সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সিলেটের ডিআইজি প্রিজন্স হলেন মো. ছগির মিয়া

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের ডিআইজি প্রিজন্সসহ পাঁচ জনকে বদলি করা হয়েছে। খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে বদলি করা হয়।
কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচ কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে- বরিশাল বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে, ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।