সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কলাপাড়ায় শুরু হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট। সোমবার রাতে পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান মহিব এমপি। রয়েল ব্যাচ ২০০০ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। এ সময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবিরসহ আওয়ামীলীগ, য়ুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় যে দু’টি দল অংশগ্রহন করে, তার হচ্ছে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায়ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে। খেলাটি পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মো.জামাল আকন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী। এ সময় রাতের আকাশ আলোকিত হয় ওঠে রঙিন আতশবাঁজিতে। অতিথিবৃন্দরা দু’দলের খেলোয়ারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তবে প্রচন্ড শীত উপেক্ষা করে নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে গ্যালারীতে।