সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হাইতিতে ভূমিকম্পে নিহত ৩০৪, আহত প্রায় ২ হাজার

অনলাইন ডেস্ক :

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৮০০ জন। খবর সিএনএনের।

দেশের এমন পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন।

ভূমিকম্পে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও স্থাপনার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আহতদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। আহত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের একজন প্রশাসক বলেন, ‘প্রচুর আহত মানুষ হাসপাতালে আসছেন। অনেক মানুষ। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি ও সামর্থ আমাদের নেই। সে কারণে, হাসপাতালের বাইরে আমরা তাবু গেড়েছি।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।