সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

২৫৫ কোটি রুপি দাম উঠলো ‘কেজিএফ ২’ সিনেমার

অনলাইন ডেস্ক :

করোনার এই মহামারী বদলে দিয়েছে অনেক কিছুই। আর তার বাইরে নয় সিনেমা ইন্ডাস্ট্রি। প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠছে তাদের অন্যতম ভরসার জায়গা। বড় বাজেটের সিনেমা নির্মাণ করার পর ক্ষতির ভয়ে অনেকেই প্রেক্ষাগৃহে মুক্তির সাহস দেখাতে পারছেন না। এদিকে জেনিফার অ্যানিস্টন, দ্য রক, সালমান খানের মতো তারকারা ওটিটিতে দারুণ সাড়া পাচ্ছেন। এটা দেখেও অনেক প্রযোজক অনলাইনে মনযোগী হচ্ছেন। হয়তো সে তালিকায় দেখা মিলতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ ২’ – এরও। ছবিটির প্রযোজক বারবারই বলে আসছেন যে তিনি ওটিটিতে আগ্রহী নন। ছবির নায়ক যশও চান সিনেমা হলেই মুক্তি পাক তার ক্যারিয়ারের সবচেয়ে হিট সিনেমার সিক্যুয়েলটি। বেশ কিছু মোটা অংকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তারা। কিন্তু শনিবার থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, হতেও পারে ওটিটিতেই মুক্তি পাবে ‘কেজিএফ ২’। হোমবল ফিল্মস সিনেমাটির প্রধান স্বত্বাধিকার হলেও এর হিন্দি স্বত্বাধিকার কিনে নিয়েছে ফারহান আখতার এবং রিতেশের কোম্পানি এক্সেল এন্টারটেনমেন্ট। এখন অব্দি বেশ কয়েক বার করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তির তারিখ। আর তাই তারা চাইছেন ওটিটিতেই সিনেমাটি মুক্তি দিতে। গুঞ্জন উঠেছে, ইতোমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম থেকে অফার এসেছে। তার একটি থেকে ২৫৫ কোটি রুপি পর্যন্ত দাম উঠেছে ‘কেজিএফ ২’ – এর। বিগ বাজেটের সিনেমা হওয়ায় করোনা মহামারীর মধ্যে এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে চান না ফারহান ও রিতেশ। তবে তারা চান ওটিটির পাশাপাশি হলেও দেখানো হোক ‘কেজিএফ ২’। শোনা যাচ্ছে শুরুতে আপত্তি করলেও বাস্তবতার প্রেক্ষাপটে সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল এবং নায়ক যশ নিজেও এমন প্রস্তাবে সাড়া জানাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই হয়তো দেখা মিলবে উপমহাদেশ কাঁপানো সিনেমা ‘কেজিএফ ২’ -এর।