সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাউফলে ১৫ মন জাটকা ইলিশ জব্দ, আটক ৮ জেলে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (বাউফল) :

পটুয়াখালীর বাউফলে একটি ট্রলার থেকে ১৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৮ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের একটি যৌথ টিম। গত রবিবার সকালে তেঁতুলিয়া নদীর লাল চর এলাকা থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন রাজু গাজী (২০), মো. মহসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮), মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), ও মো. বাসেদ (৫৫)। এরা সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।

বাউফল উপজেলা মতস্য কর্মকর্তা মাহবুব আলম ঝন্ডা জানান, শনিবার রাতেনৌ পুলিশ ও মৎস্য দপ্তরের অবৈধ জাল ও জাটকা বিরোধী যৌথ অভিযানের সময় উক্ত মাছ জব্দ ও জেলেদের আটক করে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে রোববার দুপুর ০১ টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫হাজার টাকা জরিমানা করে মুক্তি দেন। পরে জব্দকৃত মাছগুলো এলাকার বিভিন্ন এতিমখানা ও দুস্থ্য পরিবারের মধ্যে বিতরণ করা হয়।