সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মুক্ত হলেন ব্রিটনি

অনলাইন ডেস্ক :

বিশ্বনন্দিত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সে সময়ে মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স। প্রায় ১৩ বছর ধরে তিনি ব্রিটনি ও তার সম্পত্তির নিয়ন্ত্রণে নিযুক্ত। কিছুদিন আগে আদালতে ব্রিটনি তার বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। নতুন খবর হলো ব্রিটনির ব্যক্তিগত ও আর্থিক দায়দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তার বাবা জ্যামি স্পিয়ার্স। ১৩ বছর পর এই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে ব্রিটনির তত্ত্বাবধায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে জ্যামিকে। তবে ব্রিটনির সব অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। তার মতে, তিনি যা করেছেন, মেয়ের ভালোর জন্যই করেছেন।