সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মিরপুরের উইকেটের প্রশংসা করলেন সাকিব

অনলাইন ডেস্ক :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক। ডিআরএস না থাকাসহ কয়েকটি ইস্যুতে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তবে আগের আসরগুলোর তুলনায় এবার রান ভালো হওয়ায় মিরপুরের উইকেটের প্রশংসা করলেন সাকিব। মিরপুরের উইকেটের প্রশংসা করে সাকিব বলেন, ‘দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এত বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’ চলমান বিপিএলে রান পেয়েছে তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দেশি ব্যাটাররা। তবে বোলাররা উইকেট না পাওয়ায় বেশ হতাশ সাকিব। তিনি আরও বলেন, ‘অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল ব্যাটাররা ভালো ব্যাটিং করছে, এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে। উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে একশ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হবে।’