সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বাফুফে

অনলাইন ডেস্ক :

হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরো এক বছর জামাল ভুঁইয়াদের দায়িত্বে থাকবেন স্প্যানিশ এই কোচ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। গত জানুয়ারিতে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর কাবরেরার অধীনে ৮ ম্যাচে মাত্র একটিতে জিতেছে জামাল ভুইয়ারা। ড্র দুটি এবং হার ৫টিতে। এমন পারফরম্যান্সের পরেও গত অক্টোবরে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরেকটি সুযোগের কথা বলেছিলেন কাবরেরা। সেই সুযোগই পাচ্ছেন তিনি। চুক্তির বৃদ্ধি হওয়ায় স্বভাবতই খুশি কাবরেরা। তিনি বলেছেন, ‘আমি খুশি। বাংলাদেশে থাকতে চেয়েছিলাম। বাফুফেকে ধন্যবাদ। উন্নতি করতে হলে সময় দরকার হয় এবং আমরা কিন্তু উন্নতি করছি। ধৈর্য ধরুন, ফলাফল আসবেই।’