সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসি আগামী বিশ্বকাপেও খেলবেন: স্কালোনি

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর অনেকে ধরেই নিয়েছিলেন, লিওনেল মেসি হয়তো এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে মেসি ‘আরো কিছুদিন’ জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপর শুরু হয় নতুন জল্পনা, মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সেই জল্পনায় এবার নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ৩৫ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু মেসির ফিটনেস আর ফর্ম অন্য সম্ভাবনার কথাও বলছে। ‘দেপোর্তে রেডিও কালভিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয় মেসি খেলবে (২০২৬ বিশ্বকাপ)। এটা তার ওপর নির্ভর করছে। সে নিজেকে ফিট মনে করলে এবং আরো কিছু জিততে চাইলে এটা হতে পারে। গত ৩১ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি শেষ হয়েছে স্কালোনির। সেই চুক্তি নবায়ন করতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আগামী সপ্তাহেই নাকি চুক্তি স্বাক্ষর হতে পারে। এর আগে স্কালোনি পরিষ্কার ঘোষণা দিলেন, ‘জাতীয় দলের দরজা তার জন্য সব সময় খোলা থাকবে। সে মাঠে সব সময় আনন্দে থাকে এবং তাকে পাওয়াটাও হবে আমাদের জন্য দারুণ ব্যাপার।’