সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশ এবার ইরান-মিয়ানমারের গ্রুপে

অনলাইন ডেস্ক :

২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে হবে অলিম্পিক। বৈশ্বিক এই আসরের অন্যতম ইভেন্ট হলো নারী ফুটবল। অলিম্পিকের মূল পর্বে খেলতে হলে এশিয়ার দেশগুলোকে পাড়ি দিতে হবে বাছাই পর্ব। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র। ২৬টি দেশকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। এ বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে বাছাইয়ের ম্যাচগুলো। প্রতিটি গ্রুপের সেরা দল চলে যাবে অলিম্পিক বাছাইয়ের পরের রাউন্ডে। তবে ম্যাচগুলো কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ‘জি’ গ্রুপে জায়গা পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান।